শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত 

স্টাফ রিপোর্টার / ৪৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

64

ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত 

 

সেলিম মাহবুবঃ ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন কমিশনার ও স্বর্গীয় দীনেন্দ্র নাথ পুরকায়স্হ (মন্টু বাবু’র) ৩য়া কন্যা স্বর্গীয়া বীথিকা দাস বীথি’র কর্মজীবন, মানবীকতা ও সামাজিক অবদান স্মরণে নাগরিক শোকসভা তাদের পূর্ব পুরুষের শ্রী শ্রী গোপাল মন্দিরে গোপাল সেবা ৩১ শে মে রবিবার দুপুর থেকে শুরু হয়। রবিবার রাতে স্মরণ সভায় সাংবাদিক সেলিম মাহবুব’র পরিচালনায় বক্তব্য রাখেন বীথিকা দাস বীথির পরিবারের পক্ষে তার ১মা কন্যা অনামিকা দেব জনি, দোয়ারা বাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, ছাতক প্রেসক্লাব’র সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভর্ট্যাচার্য, ছাতক হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, ছাতক সরকারি ডিগ্রি কলেজ’র সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক উপজেলা ক্রীড়া সংস্হার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, ছাতক রামকৃষ্ণ আশ্রমের সভাপতি রবীন্দ্র কুমার দাস, সাবেক কৃতি ফুটবলার হাজী নিজাম উদ্দিন, রামকৃষ্ণ আশ্রমের সাবেক সহ-সভাপতি মহন্ত রায়, সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, লিটন ঘোষ, সুবীর নাগ ভাস্কর, ছাতক পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিল রত্না রাণী মালাকার, বীথিকা দাস বীথি’র ছোট বোন সাথী দাস, ফুটবলার লাল মিয়া, শাহিন মিয়া, আসমত মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন। স্মরণ সভার শুরুতে রবীন্দ্র সংঙ্গীত পরিবেশন করেন বীথিকা দাস’র ভাগ্না বউ পৌলমী দেব।

বক্তরা বলেন বীথিকা দাস বীথি ছিলেন একজন জনহিতৈষী ও সমাজসেবী জনপ্রতিনিধি। তিনি গরীব ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে অক্লান্ত পরিশ্রম করতেন। সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তার গৌরবোজ্জ্বল ভূমিকা। 

বক্তারা বলেন, এক সময়ের জমিদার তাঁর প্রয়াত পিতা দীনেন্দ্র নাথ পুরকায়স্থ ওরফে মন্টু বাবুর দানকৃত ফুটবল খেলার মাঠ (মন্টু বাবুর মাঠ) বর্তমান ছাতক উপজেলা মিনি স্টেডিয়ামটি বিভিন্ন বাধা বিপত্তি-কাটিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রুপান্তরিত হয়, সেই ব্যাপারে তিনি ছিলেন সোচ্চার। 

ছাতকে দীনেন্দ্র নাথ পুরকায়স্থ ও তাঁর সুযোগ্য সন্তান সাবেক পৌর মহিলা কাউন্সিলর বিথীকা দাস বিথীর ব্যাপক অবদান রয়েছে। বিথীকা দাসের শোক সভার শুরুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

বীথিকা দাস বীথির জন্ম ৯ এপ্রিল ১৯৬১ ইংরেজি। তার মৃত্যু ২৩ শে এপ্রিল ২০২৬ ইংরেজি বৃস্পতিবার। মৃত্যুর পর তার দেহ ছাতকস্হ বাসায় নিয়ে আসা হয়। তার অন্ত্রোষ্টক্রিয়া শ্রীমঙ্গল সুবজবাগ মহল্লায় সম্পূর্ণ হয়। নাগরিক স্মরণ সভায় এসময় উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিক বৃন্দ প্রমুখ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ