শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

204

পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :  ২৮ মে/২৬ পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।

তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকলে সৌহার্দপূর্ণভাবে এই দিনটি উদযাপন করবেন। পবিত্র ঈদ- উল- আযহা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সাম্যের শিক্ষা দেয়। এই ত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে উপজেলার ধনী-গরিব নির্বিশেষে সকলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, “কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। ঈদের খুশি যেন শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও সমাজের অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে হবে — তবেই ঈদের প্রকৃত আনন্দ ও সার্থকতা।

ঈদ উপলক্ষ্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ইউএনও কাশপিয়া তাসরিন উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলকে ঈদের শুভেচ্ছা জানান— ঈদ মোবারক।

 

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ