শিরোনাম
প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা সিলেটের গোয়াইনঘাট জুড়ে খায়রুল-কামরুলের রাজত্ব নেপথ্যে প্রভাবশালী ‘দাদা’, জিম্মি সীমান্তের জনপদ পবিত্র ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাসুদুল আলম (মাসুদ রানা)l হরিরামপুরে মোল্লা শাহিনের নেতৃত্ব সেচ্ছায় রাস্তা সংস্কার।  পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সৌদি আরব প্রবাসী মুক্তার খান।  দোয়ারাবাজারে নানার বাড়িতে ভাগনার হাতে খালা খুন, আসামীদের গ্রেফতার করলো থানা পুলিশ গোলাপগঞ্জ চৌমুহনীতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা, দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ঈদকে ঘিরে শান্তি, শৃঙ্খলা ও মাদকমুক্ত শ্রীমঙ্গল গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

44
  • ঈদকে ঘিরে শান্তি, শৃঙ্খলা ও মাদকমুক্ত শ্রীমঙ্গল গড়তে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

 

বিকুল চক্রবর্তী , মৌলভীবাজার প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার বিকেলে শহরের জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখা এবং পর্যটন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তাদের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে আগত দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ইতিবাচক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এসময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি সহায়তা কার্যক্রম এবং ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে সহায়তা বিতরণের বিষয় তুলে ধরেন। তিনি জানান, কৃষক কার্ড, কৃষি প্রণোদনা, বিজিএফের চাল, নগদ সহায়তা ও ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১০ হাজার মানুষের মধ্যে সহযোগিতা প্রদান করা হয়েছে।

মতবিনিময় সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সড়ক সমস্যা, পর্যটন ব্যবস্থাপনা, মাদক বিস্তার, যানজট, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ দূষণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সংসদ সদস্য সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ