শিরোনাম
সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন  আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আলাল আহমদ, সদস্য সচিব এম এ মতিন গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউপির নামে বেপরোয়া চাঁদাবাজি, ক্ষুব্ধ নৌ শ্রমিকরা সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত– পথ চলতি মানুষ বিপাকে বৈধ ব্যবসার আড়ালে রোগু দেবের চুরাচালান সাম্রাজ্য  মেসার্স রুদ্রো আন্ড ব্রাদার্স মালিক রোগুনাথ  তৃণমূলের প্রতিবাদ মিছিলে সহিত বিজেপি কর্মীদের সংঘর্ষ ও চোর চোর স্লোগান ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পুরানবাজার বৃক্ষরোপণ ও কর্মসূচি অনুষ্ঠিত হয় জৈন্তাপুরে মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীরতিন সপ্তাহের সচেতনতামূলক কর্মসূচি, ১ আগস্ট থেকে বিশেষ অভিযানের ঘোষণা সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউপির নামে বেপরোয়া চাঁদাবাজি, ক্ষুব্ধ নৌ শ্রমিকরা

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

156

গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউপির নামে বেপরোয়া চাঁদাবাজি, ক্ষুব্ধ নৌ শ্রমিকরা

 

গোয়াইনঘাট( সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাট উপজেলার চেঙ্গেরখাল নদীর নিহাইনঘাটে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের নাম ব্যবহার নৌকা ও বাল্কহেড থেকে অবৈধ ভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে আব্বাস ও কাওসার চক্রের বিরুদ্ধে। ৯ নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের ভূয়া লিজ ও জাল রশিদ দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে চাঁদাবাজি করে আসছেন ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্বাস ও তাঁর সহযোগী কাওসার গংরা। এতে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা ও নৌযান শ্রমিকদের মধ্যে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্বাস ও সাতকুড়ি কান্দি গ্রামের কাওসার আহমদ এর নেতৃত্বে চাঁদাবাজির কার্যক্রম চলছে। 

ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের লিজ রয়েছে বলে দাবি করে কিন্তু ভূয়া রশিদ ব্যবহার করে চেঙ্গেরখাল নদীর নিহাইন ঘাটে বালু চলাচলাকারী নৌকা,কার্গো,বাল্কহেড থেকে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত জোরপূর্বক অর্থ আদায় করছে চাঁদাবাজ চক্র। 

অনুসন্ধানে জানা যায়, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্বাস ও সাতকুড়ি কান্দি গ্রামের কাওসার চক্র চাঁদা আদায়ে নৌ শ্রমিকদের মারপিঠ সহ বেপরোয়া আচরণ করে। চাঁদা নিলে নৌকা আটক করে রাখেন। উত্তোলনকৃত চাঁদা কয়েক ভাগে ভাগ বাটোয়ারা করা হয়। 

এবিষয়ে জানতে চাইলে ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক উত্তম কুমার রায় বলেন,ইউনিয়ন পরিষদ থেকে কোন প্রকার ইজারা দেওয়া হয়নি। সম্পূর্ণ রুপে অবৈধ বলে তিনি জানান। এটার সাথে ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা নাই।

এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, ইউনিয়ন ইঞ্জিন ট্যাক্স এর নামে যারা চাঁদা উত্তোলন সম্পূর্ণ অবৈধ। ট্যাক্স তুলার বিষয়টি কোন ইউনিয়ন পরিষদ থেকে লিখিত ভাবে কেউ কিছু জানায়নি। অবৈধভাবে চাঁদা উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ