শিরোনাম
*বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা* *বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা* সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন  মামুন সভাপতি, শফিকুল সম্পাদক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক মাছ ধরার লোভে কৃষকের পেটে লাথি মেরে, শাল্লায় বাঁধ কর্তন এখানে গল্পটা কোনো শহরের না, গল্পটা একটা আত্মার। পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। জন্মদিনে স্যারপ্রাইস,ভারত থেকে তুলতুল জিতলেন রবীন্দ্র রত্ন পুরস্কার ২০২৬. ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত “সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে এখন শান্ত”  সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর উপর সন্ত্রাসী হামলা ও সারাদেশের সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

*বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা*

স্টাফ রিপোর্টার / ৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

16

*বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা*

 

স্টাফ রিপোর্টার:: পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে আনার প্রচেষ্ঠা ও মামলা করার কারণে প্রতিপক্ষ মামলার বাদি ও তাহার বোনের উপর সন্ত্রাসী হামলা করে মারাত্বকভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে গত ১০ই মে রোজ রবিবার দুপুর ৩.০০ ঘটিকার দিকে বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ এলাকার সিংরাওয়ালী গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র শানুর আলী ও মেয়ে লাল বিবির উপর হামলা হয়। ঘটনার বিবরণে জানা যায়, শানুর আলী একজন দিনমজুর ও কৃষক। প্রতিদিনের ন্যায় শানুর আলী নিজ গরুকে ঘাস খাওয়ানোর পর বাড়িতে নিয়ে আসার পথে উৎপেতে থাকা শাহিন, বাহার, বিল্লাল, আলামিন, শামছুদ্দিন, আছাব উল্লা, রিয়াজ উদ্দিন, আব্দুন নূর, মিজান, সাইদুল সহ আরো কয়েক জন মিলে দ্যা, লাটি ও রড সহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সামনের রাস্তায় আসা মাত্র তারা এলোপাতারিভাবে মারধর শুরু করে। শানুর আলীর আর্তচিৎকারে বাড়িতে থাকা শানুর আলীর বোন লাল বিবি এগিয়ে আসলে মারামারি ভাঙ্গানোর চেষ্টা করলে বোনকেও শ্লীলতাহানী ও মারপিট করে ফোলা জখম করে এবং শানুর আলীকে রাস্তার মধ্যে পা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় রেখে মামলা তোলে নেওয়া ও সবাইকে সিলেট ছাড়ার হুমকি দিয়ে চলে যায় বলে জানা গেছে। ভোক্তভোগী শানুর আলী জানান হামলাকারীদের ভয়ে এলকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। তারা বিএনপির নামধারী ছত্র ছায়ায় সন্ত্রাসী লোক বলে ন্যায় বিচারে শানুর আলীর পরিবার বঞ্চিত বলে দাবি করেন। জানা যায়, সন্ত্রাসী বিল্লাল ও শাহিনের পিতা টুনু মিয়ার উপর শানুর আলী প্রৈত্রিক ভূমি আত্মসাথের অভিযোগে আদালতে মামলা রয়েছে। মামলা নং-৪৭/২৫। সেই মামলা তুলে নেওয়ার জন্য অবৈধ ভাবে ভূমি আত্মসাতের জন্য এ হামলার ঘটনা। এমতাবস্থায় প্রেক্ষিতে শানুর আলীর পরিবার এখন নিরাপত্তাহীন। এদিকে মারাত্বক ভাবে আহত অবস্থায় কৃষক শানুর আলী সিলেট এম.এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এ ব্যাপারে থানায় মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ