সিলেটে অস্ত্রের মুখে বিএনপি সভাপতির অর্ধ কোটি টাকা ছিনতাই
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক একটি ক্রাইম স্পট । দীর্ঘদিন থেকে এখানে ছিনতাই রাহাজানি ডাকাতি সহ অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণ করছে একটি অসাধুচক্র । এবার অস্ত্রের মুখে সিলেট মহানগর বিএনপির সভাপতি অর্ধ কোটি টাকা টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা সেই পারাইরচক থেকে শুক্রবার ৮ মে সকাল সাতটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলা বাজার থানার পারাইরচক এলাকায় প্রাইভেট কার আটকিয়ে ও ভাঙচুর করে সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইনের কাছ থেকে অর্ধ কোটি টাকা নিয়ে যায়। এ ঘটনায় মোকলা বাজার থানায় মামলা অরুজু করা হয়েছে।
পুলিশ ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,
নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্ব রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তা বৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে রওনা দেন । যাত্রাপথে পারাইরচক এলাকায় পৌছামাত্র মোটরসাইকেল যুগে একদল ছিনতাইকারী এসে প্রতিরোধ করে হামলা ও ভাঙচুর চালায় তারা এক পর্যায়ে অস্ত্রের মুখে জিমি করে অর্ধ কোটি টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মোগলবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ মনজুরুল আলম জানান , ছিনতাই এর ঘটনায় মোগলাবাজার থানায় ডিস্ট্রিবিউটর কোম্পানির ম্যানেজার নাঈমুজ্জামান বাদী হয়ে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলার অজু করা হয়েছে । যার নং( ৩ ) তা:৮/৫। তিনি জানান, পুলিশ বিষয়টি নিয়ে গুরুত্ব সাথে কাজ করছে। মাঠে রয়েছে পুলিশের চৌকস টিম।