শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

কালিহাতীতে প্রটেক্টিভ লাইফ বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪১৬ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

107

কালিহাতীতে প্রটেক্টিভ লাইফ বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

 

সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রটেক্টিভ লাইফ বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের আগ জোয়াইর উদয়ন প্রি-ক্যাডেট স্কুল ও জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই দুইটি মনোরম কেন্দ্রজুড়ে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।

 

বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের প্রত্যক্ষ উপস্থিতিতে এবং পরিচালক মো. আবুল কাসেমের সার্বিক তত্ত্বাবধানে পুরো পরীক্ষা কার্যক্রম অত্যন্ত আনন্দঘন, স্বচ্ছ, সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পরিচালিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের প্রাণচঞ্চল অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় এক ইতিবাচক ও প্রতিযোগিতামুখর পরিবেশ।

 

আগ জোয়াইর উদয়ন প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রের সচিব হিসেবে ছিলেন মো. শফিকুল ইসলাম এবং জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন মো. আশিকুর রহমান। দুই কেন্দ্রের মোট শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪০০ জন, যারা নিষ্ঠা ও আগ্রহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

স্থানীয়ভাবে জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জোয়াইর উদয়ন প্রি-ক্যাডেট স্কুল মিলেই বৃত্তি পরীক্ষা এলাকাব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ