শিরোনাম
সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, ঘটনার সুষ্টতদন্তের দাবি দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর তৃতীয় দফার মানবিক সহায়তা বিতরণ জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ সিলেটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এসএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: সিলেটের কানাইঘাটের সুরাইঘাট বাজারে ভারতীয় পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত ২ ম্যানচেস্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মনসা পূজা প্রবাসের মাটিতে ঐতিহ্য-সংস্কৃতি ও ভক্তির অপূর্ব মেলবন্ধন ছাতকে লাফার্জের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, কৃষিজমির মাটি কাটা ও অবৈধ পাথর বিক্রির অভিযোগ সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

41

সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী

 

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীতে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের অপতৎপরতা। ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে বাসাবাড়ি বা ধর্মীয় উপাসনালয়—সর্বত্রই যেন ওঁৎ পেতে রয়েছে অপরাধীরা। প্রতিনিয়ত ঘটতে থাকা এসব অপ্রীতিকর ঘটনায় ক্ষোভ ও আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ নগরবাসী।

অপরাধের কেন্দ্রবিন্দু যেসব এলাকা

নগরের প্রায় সব গুরুত্বপূর্ণ পয়েন্টেই চক্রগুলোর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার ও চৌহাট্টা লামাবাজার, রিকাবীবাজার, মীরাবাজার ও সুরমা পয়েন্ট বাস ও ট্রেন স্টেশন এলাকা, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন জনবহুল এলাকা

অপরাধ সংঘটনের কৌশল সাধারণ পথচারী বা যাত্রীর ছদ্মবেশে ভিড়ের মধ্যে মিশে গিয়ে পকেটমার ও মোবাইল হাতিয়ে নেয় চক্রটি। এছাড়া সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সম্প্রতি রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়িতে চুরিও আশঙ্কাজনক হারে বেড়েছে—এমনকি এক প্রবীণ সাংবাদিকের বাসা থেকে মোবাইল ও ক্যামেরা চুরির ঘটনাও ঘটেছে।

অপরাধীদের চিহ্নিতকরণ ও জামিন-পরবর্তী দৌরাত্ম্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ পাওয়ার পর স্থানীয়রা কয়েকজনকে হাতেনাতে ধরে পুলিশে দিলেও, আইনি ফাঁকফোকরে জামিনে বেরিয়ে তারা পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, ইমন আহমদ, জারু মিয়া, শাহিন, সুমন দাস ওরফে রাব্বি এবং নোমান আহমদ আপনের মতো একাধিক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে উঠছে।

পুলিশের পদক্ষেপ ও মন্তব্য গত ছয় মাসে সিলেট নগরীতে বেশ কিছু ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে পুলিশ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মাদক, জুয়া বা ছিনতাইয়ের সাথে যুক্ত কারও বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ দমনে পুলিশ শূন্য সহনশীলতা নীতিতে কাজ করছে।

নগরবাসীর প্রধান দাবি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সচল করা ও নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি। অপরাধ চক্র ও কিশোরগ্যাংয়ের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনা।জামিনে মুক্ত হয়ে যারা পুনরায় অপরাধে জড়াচ্ছে, তাদের প্রতি বিশেষ নজরদারি নিশ্চিত করা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ