শিরোনাম
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো গোয়াইনঘাটে  বিচার চাইতে গিয়ে প্রাণ দিলেন বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় যাওয়াই হলো কাল গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ৮ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

9

দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জের দোয়ারাবাজারে বসতভিটার জমি লিখে না দেওয়ায় মোহাম্মদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। দাফনের প্রস্তুতিকালে লাশ উদ্ধার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে দোয়ারাবাজার থানা-পুলিশ।

এ ঘটনায় দায়ের করা মামলায় ঘটনার ১২ ঘণ্টার মধ্যে নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে দোয়ারাবাজার থানা-পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—নিহতের পুত্রবধূ হোসনা বেগম (৩৮), এবং ভাড়াটে ঘাতক রুহুল আমিন (২২) ও নজরুল ইসলাম (২০)। পুলিশের দাবি, হোসনা বেগম এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং ৫০ হাজার টাকার চুক্তিতে রুহুল আমিন ও নজরুল ইসলাম সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) সকালে স্বজনেরা বৃদ্ধকে মৃত ভেবে তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে লাশের মুখে রক্ত ও গলায় কালো দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তীতে নিহতের নাতনি আছমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে পুলিশ হেফাজতে হোসনা বেগম স্বীকারোক্তি দেন।

এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে বসতভিটার জমি লিখে দেওয়া নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার রাতে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে রাখলে চুক্তিভিত্তিক ঘাতকেরা ভেতরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ