শিরোনাম
শিশু ফাহিমা হত্যা: ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন জাফলংয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী নাহিদ হাসান এখন ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহকারী! ভারতীয় মোবাইলসহ ২’জনকে আটক করে ডিবি পুলিশ  সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় পরিদর্শন গোয়াইনঘাটে আতিক সিন্ডিকেটের তাণ্ডব: ইউপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মানবপাচারের মারাত্মক অভিযোগ সরকার পতনের পর বেপরোয়া লাঠিয়াল বাহিনী; প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক। জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা:  ৩ ভাইসহ মাকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক: শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারুপ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২২ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

31

সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

 

কামাল খানঃ আজ সিলেট জেলা পুলিশের স্বাভাবিক দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হলো ইউনিটের নিয়মিত ড্রিল “মাস্টার প্যারেড”। প্যারেডে সুসজ্জিত পুলিশ দলের সালামি গ্রহণ করেন সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়। এসময় প্রতিটি অফিসার-ফোর্সের পোষাক-পরিচ্ছদ ও শৃঙ্খলার বিষয়ে গুরুত্বারোপ করেন। ভালো টার্ন আউট প্রদর্শনকারি পুলিশ সদস্যদের বিধি মোতাবেক জিএস মার্ক (গুড সার্ভিস মার্ক) প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

পরে সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে সকাল ১০.০০ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স বীর মুক্তিযোদ্ধা শহিদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। পিআরএল-এ যাওয়া সহকর্মীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। 

পরবর্তীতে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মহোদয়ের সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ