ওসমানীনগরট্রাজেডি: উদীয়মান বাউল শিল্পী, ব্যবসায়ী, শিশুসহ নিহত নয় , আহত ২৪ প্রশ্নবিদ্ধ সড়কে অনুমোদনহীন স্লিপার বাস, #
এমদাদুর রহমান চৌধুরী জিয়ঃ সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনে ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৯ জন । আহত হয়েছেন প্রায় ২৪ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনাতরুণ ঘটে। তবে দুর্ঘটনায় হতাহতদের সনাক্ত করতে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে হাইওয়ে পুলিশ ও পুলিশ ব্যুরো ইন্ডাস্ট্রিগেশন (পিবিআই ) অবশেষে রাতে সনাক্ত করা হয় নয়জনের নাম ঠিকানা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজন মারা যান। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
দুর্ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপু মিয়া জানান, দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত বাস দুটি শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো অন্তত ১৩জন যাত্রী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতালে উপস্থিত হয়ে নিহতদের স্বজনদের সমবেদনা জানান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ঊমর রাশেদ মুনির, সিলেটের জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
এ ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সাফিউদ্দিনের ছেলে হাজি সাইফুল ইসলাম (৫০), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডিপুল এলাকায় বসবাসকারী জাহাঙ্গীরের তিন বছর বয়সী মেয়ে ফাইজা আক্তার, সিলেট শহরের সোবহানীঘাট এলাকার বাসিন্দা উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে, কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডিবের গ্রামের বাবুল মিয়ার মেয়ে বাউল অঙ্গনের উদীয়মান জনপ্রিয় শিল্পী পেহেলী ভৈরবী (২৬), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বগডহর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে আবুল হোসেন (৪৪), সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরমান (১৯), কুমিল্লার বাঙ্গুরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ (৩৯), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শেরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের নিকলী থানার ষাইধার (আটরামপুর) গ্রামের রঞ্জিত সূত্রধরের ছেলে রুবেল সূত্রধর (৩৭)।
তাদের মধ্যে ১৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, য়াহাব (৪৫), ঢাকার মনসুর আলী (৩৪), ব্রাহ্মণবাড়িয়ার আতিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জের বাবুল (৪০), ব্রাহ্মণবাড়িয়ার মফিজ মিয়া (৫৫), সাজিদ নুর (৪৫), নুরুন্নাহার (৪০), মুক্তার হোসেন (২৯), জাহাঙ্গীর (২৮), আফজল (৩০), আফরোজা (৩৮), মন্টু (৩০), সুনামগঞ্জের রাজু দাস (৩৫)।
আহত অন্যরা হলেন, কিশোরগঞ্জের ফারুক আহমদ (৫০), ফরিদপুরের শামীম আহমদ (৫০), ঢাকার মঞ্জু দাস (৫০), কুমিল্লার ইমরান (৩৫)। তারা গুরুতর আহত হয়ে অন্য হাসপাতালে ভর্তি আছেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, বেঙ্গল পরিবহন ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী ইউনিক পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের ডান দিক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়।