শিরোনাম
সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম দোয়ারাবাজারে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার থানার ওসি সাইফুলের উক্তি “”১৯ সালে ইন্সপেক্টর পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটে ২৫ সালে মৌলভীবাজারে৷,, গোয়াইনঘাটের ওসি ওমর ফারুক চতুর্থবারের মতো শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত ১০ কেজি গাঁজাসহ সিলেটে র‍্যাবের হাতে গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী সিলেটে র‍্যাব-৯ এর অভিযান: দক্ষিণ সুরমা থেকে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেপ্তার সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম  র‍্যাব-৯ এর অভিযানে সিলেট থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি ইফাদ গ্রেপ্তার জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের বিশাল সিন্ডিকেট: ওসি ও দারোগাদের বিরুদ্ধে লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের দায়িত্ব গ্রহণ:
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধিঃ / ৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

9

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ গত জুলাই মাসে অধিকহারে অপরাধ দমনে(ক্রাইম) মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্য সিলেট রেঞ্জের মধ্যে সুনামগঞ্জের দিরাই থানার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম।

 

মঙ্গলবার (৪ জুলাই) ২০২৬ইং তারিখে বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজির কার্যালয় সিলেটে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গত জুলাই মাস -২০২৬ ইং তারিখে দিরাই থানায় আইন শৃঃখলা সমুন্নত রেখে অসামান্য অবদানের ফলশ্রুতিতে সিলেট বিভাগের মধ্যে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় তার হাতে সম্মাননাপত্র তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার একেএম জাকির হোসেনসহ সিলেট,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার সহ পুলিশ বিভাগের উধর্বতন কর্মকর্তাবৃন্দরা। 

 

উল্লেখ্য দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছিলেন। তারই ধারাবহিকতায় দিরাই থানায় যোগদানের পর ২০২৬ সালের গত জুলাই একমাসে অধিকহারে মামলা নিস্পত্তি,নিয়মিত মামলায় গ্রেফতার এবং চোরাচালান পণ্য উদ্ধারে অসাধারন অবদানের জন্যই তাকে সিলেট রেঞ্জের মধ্যে দিরাই থানার শ্রেষ্ঠ অফিসার হিসেবে তাকে সম্মানিত করা হয়।

 

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম,তার এ সাফল্য এবং সম্মাননাপত্রটি এটা পুরো পুলিশ বাহিনীর নামে উৎসর্গ করেন। তিনি গণমাধ্যমকে বলেন,সরকার ও আমার পুলিশ বিভাগের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে আমি সব সময়ই সচেতন। আইন শৃংখলা বাহিনীর একজন সদস্য হিসেবে আমরা চাই সমাজের অসহায়, নির্যাতিত ও নিপীড়িত মানুষজনকে নিঃস্বার্থভাবে আইনীসেবা দিতে। দিরাই থানার অসহায় মানুষজন যেন বিনা অনুমুতিতে তাদের সেবা প্রদানে ২৪ ঘন্টার জন্য থানার দরজা খোলা রাখা হয়েছে। তাছাড়া এই এলাকায় যেন চোলাই মদ তৈরী,ইয়াবা বিক্রি,মাদক সেবন এবং যেকোন ধরনের অপরাধ দমনে দিরাই থানার প্রতিটি পুলিশ সদস্য সবসময় সচেষ্ট। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ