শিরোনাম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শন: বিতর্কিত মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে তোলপাড় ৫৫ বছরের খালুর লালসায় ২ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী : টাকার বিনিময়ে গর্ভপাত, ধামাচাপার চেষ্টা বাংলাদেশী কিন্নর হিজড়া গুন্ডা জেহাদীদের প্রতিবাদে মহা মিছিল ও থানায় ডেপুটেশন  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট জেলা প্রশাসনের ঘোষিত “এসি ল্যান্ড অফ দ্য মান্থ “প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ায় জনবান্ধব ভূমি সেবার ঘোষণা  জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয় আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিলেটের সীমান্তের ‘গডফাদার’ রশিদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল, 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

45

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ২৩টি ব্যাংকের সমন্বয়ে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

কামাল খানঃ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় এবং লিড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি-এর তত্ত্বাবধানে ২৩টি ব্যাংকের সমন্বয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি সিলেটের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান সভাপতিত্ব করেন। পূবালী ব্যাংক পিএলসির কর্মকর্তা সায়মা সুলতানা অনুষ্ঠান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী, প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, বাংলাদেশ ব্যাংক, সিলেট কার্যালয়ের অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব, উপপরিচালক তানভীর আহমদ, উপপরিচালক পার্থ জ্যোতি দে, কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক অশোক দাসসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্ব অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবীর চৌধুরী।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইনের বিভিন্ন ব্যাংকের বুথ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় উপজেলার বিভিন্ন ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক, কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠা‌নে লীড ব‌্যাংক হিসা‌বে সা‌র্বিক ব‌্যবস্থাপনার দা‌য়িত্ব পালন ক‌রেন পূবালী ব‌্যাংক পিএল‌সি গোলাপগঞ্জ শাখার ব‌্যবস্থাপক শৈ‌লেন সরকার।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ