শিরোনাম
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত শাহীন সিলেটে গ্রেফতার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০ গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক সিলেটের শাহপরাণে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ পরিবহনকে জরিমানা টিআইবি’র সিলেটে সাংবাদিকতা প্রশিক্ষণে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ শোক সংবাদ : শিক্ষক রাহাদ উজজামানের মাতা রাবিয়া বেগম আর নেই। সর্বত্র শোকের ছায়া  সেনাসদরে সদরে সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী  ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে– প্রতিবাদ ও বিক্ষোভ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি

স্টাফ রিপোর্টার / ৩২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

37

উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি

 

নিজস্ব সংবাদদাতাঃ সিলেট-৩ আসনের এমপি মোহাম্মদ আব্দুল মালেক বলেছেন, খুব শিগগির-ই আমি মহান জাতীয় সংসদে দক্ষিণ সুরমা এলাকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন’ বিল উত্থাপন করবো। কারণ আমাদের গোটা দক্ষিণ সুরমা অবহেলা আর বঞ্চণার শিকার হয়ে উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে রয়েছে। এ বিল উত্থাপনের পর আমি দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করবো। 

২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টার পরিবর্তে বিলম্বিত সময়ে বেলা ২টায় দক্ষিণ সুরমা উপজেলা কনফারেন্স হলে উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় তিনি প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে অংশ নেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র দক্ষিণ সুরমা থানার ওসি আশরাফ জামান, এসএমপি’র মোগলাবাজার থানার ওসি মনির হোসেন, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, তেতলী ইউপি চেয়ারম্যান অলিউর রহমান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলী, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মোর্শিদা আক্তার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রতিনিধি পলাশ মালাকার, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দক্ষিণ সুরমা স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর টিটন সিকদার, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ বদরুছ ছালেকীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

প্রধান অতিথি’র বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালেক এমপি বলেন, যুবসমাজের উন্নয়নে আমাদের আরো সতর্ক হতে হবে। তিনি যুবসমাজকে খেলাধুলায় ব্যস্ত রাখতে দক্ষিণ সুরমায় বৃহৎ পরিসরে একটি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ গ্রহণের ঘোষণা দেন। ###

 


এই ক্যাটাগরির আরো সংবাদ