শিরোনাম
সিলেট জেলা প্রশাসনের ঘোষিত “এসি ল্যান্ড অফ দ্য মান্থ “প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ায় জনবান্ধব ভূমি সেবার ঘোষণা  জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয় আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিলেটের সীমান্তের ‘গডফাদার’ রশিদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল,  সিলেটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ২, পলাতক ১ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার — আব্দুল কাইয়ুম চৌধুরী হবিগঞ্জে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত শাহীন সিলেটে গ্রেফতার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয়

স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

14

জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয়

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: ২৯ জুলাই ২০২৬, বুধবার বিকেল ৪:০০ ঘটিকায় পশ্চিম কালিনগর মাঠে অনুষ্ঠিত পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচে হিল স্ট্রাইকার ৩-০ গোলের ব্যবধানে গ্লেডিয়ার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজসেবক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আহমেদ, সহ-সভাপতি, এমসি কলেজ ছাত্রদল, সিলেট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কাস মিয়া, হাফিজ মিয়া, আবুল মিয়া, সাইফুল ইসলাম মান্না, ইউসুফ মিয়া (সহ-সভাপতি, বন্ধন), ফয়সাল মিয়া (সিনিয়র সদস্য, বন্ধন যুব সংঘ), আতাউর রহমান আতাই, জালাল হোসাইন (২নং ওয়ার্ডের সদস্য), খোকন মিয়া, শাহিন মিয়া, কাওছার আহমেদ (বিশিষ্ট ব্যবসায়ী, বিজিবি ক্যাম্প) এবং কোমল উদ্দিন (পরিচালক, আর এম কিন্ডারগার্টেন)।

প্রধান অতিথির বক্তব্যে হাসান আহমেদ বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের সুস্থ, সচেতন ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, “খেলাধুলা ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে। এমন আয়োজন অব্যাহত থাকলে তরুণরা মাদকসহ সকল অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকবে।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন হিল স্ট্রাইকার এবং রানার্সআপ গ্লেডিয়ার্স দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ