শিরোনাম
সিলেট জেলা প্রশাসনের ঘোষিত “এসি ল্যান্ড অফ দ্য মান্থ “প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ায় জনবান্ধব ভূমি সেবার ঘোষণা  জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয় আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিলেটের সীমান্তের ‘গডফাদার’ রশিদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল,  সিলেটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ২, পলাতক ১ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার — আব্দুল কাইয়ুম চৌধুরী হবিগঞ্জে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত শাহীন সিলেটে গ্রেফতার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

স্টাফ রিপোর্টারঃ / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

49

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

 

স্টাফ রিপোর্টারঃ সিলেট: গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, এ উদ্যোগ সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে নগরবাসীকেই। নাগরিকদের সচেতনতা ছাড়া পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এর আগে সিসিক প্রশাসকের নেতৃত্বে নগর ভবন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। তাই সিসিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

তিনি জানান, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে সিসিক নগর এলাকায় অন্তত ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করছে।

সিসিক প্রশাসক আরও উল্লেখ করেন, জলাবদ্ধতামুক্ত নগর গড়তে নিয়মিত ছড়া, খাল ও ড্রেন পরিষ্কারের পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। নগরবাসীকে নির্ধারিত স্থানে আবর্জনা ফেলার ও বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উক্ত র‌্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ