শিরোনাম
সিলেট জেলা প্রশাসনের ঘোষিত “এসি ল্যান্ড অফ দ্য মান্থ “প্রণয় বিশ্বাস এখন কুলাউড়ায় জনবান্ধব ভূমি সেবার ঘোষণা  জাফলংয়ে পশ্চিম কালিনগর ও পাথারটিলা ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনালে হিল স্ট্রাইকারের ৩-০ গোলের দাপুটে জয় আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার ধর্মপাশা থানার ওসি সহিদ উল্ল্যা মোটা অংকের অর্থের বিনিময়ে নাসিম হত্যা মামলার চার্জশিট থেকে ৯জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন সিলেটের সীমান্তের ‘গডফাদার’ রশিদ মিছিলে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহা মিছিল,  সিলেটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার ২, পলাতক ১ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার — আব্দুল কাইয়ুম চৌধুরী হবিগঞ্জে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত শাহীন সিলেটে গ্রেফতার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

58

গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকের বিস্তার রোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩:০০ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন।

স্মারকলিপিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট-এর আহ্বায়ক ফাহিম মোনায়েম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, সদস্য সচিব সাকিব আহমেদ, সংগঠক ফয়জুর রহমান, মুখপাত্র মাহদি হাসান মাহফুজ এবং সদস্য মিসবাহ ইসলাম আল আমিন।

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ