শিরোনাম
৩ জুলাই ২০২৬ ইং  লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম  মৃত্যুবার্ষিকী জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস জৈন্তাপুরে চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ আলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!,উত্তাল আলোচনা সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের কে স্কুল কর্তৃপক্ষ দিল নৌকা । সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন  ১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।  জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়।
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের কে স্কুল কর্তৃপক্ষ দিল নৌকা ।

স্টাফ রিপোর্টার / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

30

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের কে স্কুল কর্তৃপক্ষ দিল নৌকা ।

 

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের দুর্গম হাওর এলাকার উষাইর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষাকালে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিল। কয়েকটি গ্রামের শিক্ষার্থীদের পানিবেষ্টিত পথ পাড়ি দিয়ে কখনো কখনো সাঁতার কেটে বিদ্যালয়ে আসতে হতো। নিরাপদ যাতায়াতের জন্য এবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি নৌকা।

বুধবার ( ১লা জুলাই) দুপুরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের কয়েকজন বন্ধু মিলে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নৌকাটি ব্যাপারে জিজ্ঞাসা করা হয়।

নৌকা প্রদানে অর্থায়ন করেন ঊষাইর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজের বেতনের টাকা দিয়ে নৌকা ক্রয় করেন ।

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলানা মোঃ শাহ জামাল বলেন, ‘শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে আসে। বর্ষাকালে যাতায়াত সমস্যার কারণে উপস্থিতি কমে যায়। নৌকাটি পাওয়ার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতিও বাড়বে।’

পান্ডার গাঁও ইউনিয়নের গণমাধ্যম কর্মী ও দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস ডব্লিউ সাগর তালুকদার বলেন ‘শিশুদের দুর্ভোগের কথা শুনে আমরা এগিয়ে এসেছি। হাওরের আরও অনেক বিদ্যালয়ে এমন সমস্যা রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে এসব শিক্ষার্থীর জীবন আরও সহজ হবে।’ দোয়ারাবাজার উপজেলা ঊষাইর গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস একা বলেন সুনামগঞ্জের হাওর এলাকায় এখনও অনেক গ্রাম রয়েছে যেখানে বিদ্যালয় নেই। ফলে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতি ও ঝরে পড়ার হার বাড়ছে।

তিনি বলেন, হাওর অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। দেশের অন্যান্য এলাকার মতো একই দূরত্বের শর্ত হাওরাঞ্চলের ক্ষেত্রে শিথিল করার দাবি জানান তিনি।

তিনি শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে এবং হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ