শিরোনাম
কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি’র সাথে বেকা সুনামগঞ্জ ইউনিটের সৌজন্য সাক্ষাত সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ আটক ১ জাতীয় শিক্ষা পদক ২০২৬ শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা  ‎ সুনামগঞ্জে আটক আলোচিত নারী ‘লেডি কান্তাসহ’দুই নারীকে আদালতে সোপর্দ…  ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও দু’পক্ষের সং’ঘ’র্ষ, আ’হ’ত (১৫) গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদসহ আটক ২, পলাতক ১  বড় ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেন আপন ছোট ভাই কসমেটিকস ও চকলেটসহ গোয়াইনঘাটে কাভার্ড ভ্যান জব্দ, আটক ১ ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু   
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি’র সাথে বেকা সুনামগঞ্জ ইউনিটের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার / ২৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

32

কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি’র সাথে বেকা সুনামগঞ্জ ইউনিটের সৌজন্য সাক্ষাত

 

ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন সাহেবের সাথে ছাতক শহরের বাসভবনে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন(বেকা) সুনামগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

এ সময় বেকা সুনামগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ মাননীয় এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  মঙ্গলবার রাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমপির সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বেকা সুনামগঞ্জ ইউনিটের সভাপতি এক্স-ক্যাডেট সার্জেন্ট রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট শাফি মোঃ বদরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক এক্স সিইউও সাফাতুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট জিয়াদুল হক পাপ্পু, সমাজ কল্যাণ সম্পাদক এক্স সিইউও মো.আলী আকবর, দপ্তর সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট পাবেল অভি, প্রচার সম্পাদক এক্স-ক্যাডেট সার্জেন্ট নুর উদ্দিন, নির্বাহী সদস্য এক্স-ক্যাডেট কর্পোরাল ইমরান আহমেদ, নির্বাহী সদস্য এক্স-ক্যাডেট রুহুল আমিন, সদস্য এক্স-ক্যাডেট সার্জেন্ট বিশ্বজিৎ কুমার দাস নয়ন, এক্স-ক্যাডেট ফাহিম আহমেদ রাব্বি, এক্স-ক্যাডেট তামিম ইকবাল, এক্স-ক্যাডেট রেদোয়ান হাসানসহ নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে বেকা সুনামগঞ্জ ইউনিটের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হলে মাননীয় এমপি মহোদয় সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমাজসেবা ও মানবিক উদ্যোগে বেকা সুনামগঞ্জ ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ