শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

186

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ আটক ১

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে ১৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দিরগাও ইউনিয়নের সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার সিলেটের সার্বিক নির্দেশনায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনজিত চন্দ্র দাস এর নেতৃত্বে এএসআই/মোঃ সারোয়ার সংগীয় এসআই/নাঈমুল হাসান, এসআই/সাহাব উদ্দিন সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে। একটি পুরাতন নীল রংয়ের টয়োটা প্রাইভেটকার যাহার মডেল 100, রেজি- ঢাকা মেট্রো-গ 13-3336 গাড়ী ভিতরে যাত্রীর আসনে রক্ষিত 02টি ব্যাগের ভিতর (0৮+০৮)= ১৬ বোতল ROYAL STAG DELUXE WHISKY 750 ML. উদ্ধার পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন।

এ বিষয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনজিত চন্দ্র দাস বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ