শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বড় ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেন আপন ছোট ভাই

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

192

বড় ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেন আপন ছোট ভাই

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:  জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তপাড়ে অবস্থিত উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করে বাগজানা স্কুল ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী মোঃ আমিনুল ইসলাম মেহেবুল। তিনি বর্তমানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে গণপূর্ত অধিদপ্তর এর মহাপরিচালক পদে দায়িত্বরত আছেন। ঈদের ছুটি কাটাতে তিনি গ্রামের বাড়িতে এলে আয়োজক কমিটি তাকে অনুষ্ঠানের প্রধান অতিথি করেন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জয়-পরাজয় করা খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অন্য অতিথিসহ তিনি। একই মঞ্চে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাঝেও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। এরই এক পর্যায়ে গণপূর্ত অধিদপ্তরের মহাপরিচালক আমিনুল ইসলাম আপন বড়ভাই মোঃ বাবুল হোসেনের হাতে সাবেক কৃতি ফুটবলার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ছোট ভাই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বড়ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার দৃশ্য দেখে উপস্থিত দর্শক-অতিথিরা করতালিত দেয়।

আমাদের এলাকার ছেলে প্রশাসনের বড় কর্মকর্তা ও ফুটবলার ২’ভাইয়ের মধ্যে ক্রেষ্ট আদান-প্রদানের দৃশ্য এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, এটি বাগজানার জন্য গর্বের ও অনুকরণীয় ঘটনা।

 

আমিনুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ের ছাত্র হিসেবে এ অনুষ্ঠানে এসে আমি আবেগাপ্লুত। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বড় ভাইয়ের হাতে ক্রেষ্ট তুলে দিতে পারা আমার জন্য পরম সৌভাগ্যের। এমন স্মৃতি আমৃত্যু মনে থাকবে বলে তিনি। তিনি যুবকদের উদ্দেশে বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও সুস্থ সবল শরীর গঠনে।

সম্মাননা পেয়ে সাবেক ফুটবলার বাবুল হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, ছোটভাই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। জীবনে অনেক পুরস্কার গ্রহণ করেছি কিন্তু আজকের পাওয়াটা জীবনের সেরা মুহূর্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মোঃ নাজমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আওফের হোসাইন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহফেল হোসাইন, সিনিয়র সাংবাদিক বাবু দুলাল অধিকারী ও এহসানুল হক বাবুল সহ উভয়দলের খেলোয়াড়দের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন বাগজানার গর্ব গণপূর্ত অধিদপ্তরের এ কর্মকর্তা।

 

 

 

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ