শিরোনাম
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ আটক ১ জাতীয় শিক্ষা পদক ২০২৬ শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা  ‎ সুনামগঞ্জে আটক আলোচিত নারী ‘লেডি কান্তাসহ’দুই নারীকে আদালতে সোপর্দ…  ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও দু’পক্ষের সং’ঘ’র্ষ, আ’হ’ত (১৫) গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদসহ আটক ২, পলাতক ১  বড় ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দেন আপন ছোট ভাই কসমেটিকস ও চকলেটসহ গোয়াইনঘাটে কাভার্ড ভ্যান জব্দ, আটক ১ ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদসহ আটক ২, পলাতক ১ 

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

49

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদসহ আটক ২, পলাতক ১ 

 

স্টাফ রিপোর্টার:: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (০২ জুন) ভোর রাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— গোয়াইনঘাট থানার নলজুড়ি পশ্চিম (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার উজিরপুর এলাকার (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) মো. মিলনের ছেলে মো. তুশিল (১৯)। এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও এক আসামী পালিয়ে গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা চলছে। রাত অনুমান ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে ইমামুল ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামের একজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের তল্লাশি করে ইমামুলের কাছ থেকে ৪৩ বোতল ‘ICONIQ WHITE’ (৩৭৫ মিলি) এবং তুশিলের কাছ থেকে ১৭ বোতল ‘ROYAL GREEN’ (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই ৬০ বোতল মদের আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পলাতক আসামী আমিনুলের সহায়তায় সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে বিক্রির জন্য মজুত করেছিল।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুর ২টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ