লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের ওয়াগন লাইনচ্যুতে সিলেটে সিডিউল বিপর্যয়ে পড়েছে উপবন এক্সপ্রেস
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: দীর্ঘ কয়েক ঘণ্টা পর ঢাকা সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে । কমলগঞ্জে মালবাহী ট্রেনের ১টি ওয়াগণ লাইনচ্যুত হয় মঙ্গলবার বিকেল চারটায়। তবে রাত সাড়ে আটটায় স্বাভাবিক হলেও দুর্ঘটনায় যাত্রীবাহী জয়ন্তিকা আটকা পড়ায় নির্ধারিত সময়ে সিলেট থেকে ছাড়তে পারেনি উপবন এক্সপ্রেস। রাত সোয়া বারোটায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর বলে নিশ্চিত করেছেন সিলেটের স্টেশন মাস্টার আ, ন,ম, রাসেল ও কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার ঊদয় কুশল সিংহ।
শুক্রবার ২৯ মে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
জানাযায়,মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানুগাছ ও শ্রীমঙ্গলের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে পানপুঞ্জির পাশে রেল লাইনে লাইনচ্যুত হয় মালবাহী ওয়াগণ। উদ্ধার কাজ শেষে রাত সাড়ে আটটায় রেললাইন ফিট ঘোষণা দেয় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট(ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী পথ) বিভাগ।মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুতএর হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীবাহী জয়েন্তিকা এক্সপ্রেস। যার ফলে নির্ধারিত সময়ে পৌঁছায় নি সিলেটে।
এ বিষয়ে শমশেরনগর স্টেশনের মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য দ্রুততম সময়ের মধ্যে কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত লাইন সচল করেন ।
ঢাকা গামী উপবন এক্সপ্রেস দেরিতে ছেড়ে গেল সিলেট থেকে। যেটি জয়ন্তিকা হয়ে আটকা পড়েছিল দুর্ঘটনার কারণে রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেলে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতরে আচমকা লাইনচ্যুত হয়। এর ফলে এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে এবং বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
লাউয়াছড়া বনাঞ্চলে তেলবাহী ট্যাংকারের একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা স্বীকার করে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান , অতি দ্রুত সময়ের মধ্যে রেল কর্তৃপক্ষ লাইন ক্লিয়ার করার কারণে সিলেট থেকে কোন ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি শুধু উপবন এক্সপ্রেস ব্যতীত এটি দুর্ঘটনার কারণে যাত্রীবাহী ট্রেন নিয়ে জয়ন্তিকা হিসেবে আটটা ছিল সাতগা রেলওয়ে স্টেশনে। রাত সাড়ে আটটার দিকে লাইন ক্লিয়ার হওয়ার পর সিলেটের উদ্দেশ্যে।