পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৮ মে/২৬ পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত সকলে সৌহার্দপূর্ণভাবে এই দিনটি উদযাপন করবেন। পবিত্র ঈদ- উল- আযহা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং সাম্যের শিক্ষা দেয়। এই ত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে উপজেলার ধনী-গরিব নির্বিশেষে সকলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, “কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিষ্কার- পরিচ্ছন্ন রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। ঈদের খুশি যেন শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থাকে। পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও সমাজের অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে হবে — তবেই ঈদের প্রকৃত আনন্দ ও সার্থকতা।
ঈদ উপলক্ষ্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। ইউএনও কাশপিয়া তাসরিন উপজেলাবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সকলকে ঈদের শুভেচ্ছা জানান— ঈদ মোবারক।