শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা

কামাল খান স্টাফ রিপোর্টার:: / ১৬৭ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

223

গোলাপগঞ্জ সদর ইউনিয়নে অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান এবং অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় গোলাপগঞ্জ সদর ইউনিয়নে মিনা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন তকির সভাপতিত্বে এবং জুবায়ের আহমেদ সার্জনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামাল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ইলিয়াস বিন রিয়াছত, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট উপজেলা প্রতিনিধি আব্দুল আহাদ, সিলেট জেলা শাখার সদস্য আবুল কালাম, সাবেক সহ-সভাপতি শাহ আলম, জেলা সদস্য শিহাব উদ্দিন এবং বিভাগীয় সদস্য ইকবাল হোসেন।সাংবাদিক লিমন আহমদ,সাংবাদিক নিজাম উদ্দিন,

সভাপতির বক্তব্যে ফরিদ উদ্দিন তকি বলেন, “আজকের অনুষ্ঠানে যেসব গঠনমূলক আলোচনা হয়েছে, জীবনের ৭০ বছরে এমন ব্যতিক্রমধর্মী আলোচনা খুব কমই শুনেছি। আমি সংগঠনের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।”

প্রধান অতিথির বক্তব্যে এ কে এম আজিজুল হক বলেন, “মানবসেবা পরম ধর্ম। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান, তাহলে সমাজ আরও মানবিক ও উন্নত হবে। সংগঠনের এই উদ্যোগ সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

প্রধান বক্তা কালিমুল্লাহ ইকবাল বলেন, “আমরা প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চর্চা করতে চাই। শুধু সংবাদ প্রকাশ নয়, মানবিক কাজের মাধ্যমেও দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।” তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়। ঈদসামগ্রী পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি দেখা যায়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সমাজসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ