শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

তামাবিল স্থলবন্দর দিয়ে আসছে মাদক সিলেটে র‌্যাবের অভিযানে ২মাদক ব্যবসায়ী আটক 

স্টাফ রিপোর্টার / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

122

তামাবিল স্থলবন্দর দিয়ে আসছে মাদক সিলেটে র‌্যাবের অভিযানে ২মাদক ব্যবসায়ী আটক 

 

সিলেটের সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাব- ৯ সিলেট। 

এরই অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে মাদক নিয়ে যাওয়ার সময় র‌্যাব- ৯ সিলেটএর একটি আভিযানিক দল ১৯ মে ৯টা ৪৫ মিনিটে শাহ পরান টুলবক্স প্লাজায় অভিযান পরিচালনা করে বিদেশী মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক কর।

 গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে র‌্যাব-৯ জানায়, হেতিমগঞ্জে অবস্থানকালে গোপন সংবাদের সূত্রে , তামাবিল স্থলবন্দর এলাকা থেকে একটি সিএনজিযোগে মাদকদ্রব্য গোলাপগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। পরে রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে শাহপরান সেতু টোল প্লাজা সংলগ্ন বাইপাস মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয় এসময় চালক ও তার সঙ্গী নিয়ে 

 পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করে র‌্যাব -৯ জিজ্ঞাসাবাদে তারা সিএনজিতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে সিএনজির ভেতরে থাকা একটি কার্টুন থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক দুইজন হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার শেখ মো. তোফায়েল আহমেদ (২৬) এবং সিলেটের জৈন্তাপুর এলাকার মো. গোলাম রব্বানী (৩০)।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব -৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করার সময় আটক দুজন কে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ