শিরোনাম
পাকিস্তানের বাজারে বাংলাদেশের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা- বাংলাদেশের নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার    ভূমি ব্যবস্থাপনা সহজ স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা, চিকিৎসা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে – মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ ফুলবাড়ীতে ১ লক্ষ্য ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল ও ইস্কফ সিরাপ আটক।  সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড সিলেট আর্ট এন্ড অটিজম স্কুল কে জাতীয়ভাবে কর্মের সফলতায় সংবর্ধনা  আমরা জুলাই যোদ্ধা ৫১ সদস্যে  সিলেট জেলা আহবায়ক কমিটি অনুমোদন” কিছু মানুষ হারিয়ে যায় না। তারা ধীরে ধীরে সময়ের ভিতর থেকে মুছে গিয়ে শহরের স্মৃতির অংশ হয়ে ওঠে। সিলেটে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী হেলাল ২৯৯ বোতল FAiRDyl Cough syrul সহ আটক
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

65

আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ

 

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে একটি ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা (ছোনাউঠা) গ্রামের হিন্দুপাড়ার মুকুন্দ বাইনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে আমতলী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুরতহাল রিপোর্ট শেষে বিকেলে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।হলদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হারুন অর রশিদ বলেন, “নিহত নারীকে এলাকার কেউ চিনতে পারেনি। তিনি কীভাবে এখানে এসেছেন, সেটিও জানা যায়নি।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। নারীর পরিচয় শনাক্তে তদন্ত চলছে।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ