শিরোনাম
গোয়াইনঘাটে  সর্বোচ্চ টেন্ডার দাতাকে ইজারা না দিয়ে আওয়ামী লীগ নেতা রমজান গংদের কে দেওয়ার অভিযোগ ইউ,পি চেয়ারম্যান মামুন পারভেজের দিকে কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন নেত্রকোনার মদনে খাদ্য গুদামে মিলল অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল,গুদাম সিলগালা মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন সিলেট তামাবিল মহাসড়কের  মেজরটিলা এলাকায় ভারতীয় চোরাই পণ্যসহ প্রাইভে হত্যা মামলায় শ্রমিক নেতাদের নাম উল্লেখ করায় ১৯মে থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে গভীর রাতে বৃদ্ধা খুন: কিশোরী আহত
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

34

কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

 

নেত্রকোণা প্রতিনিধি:: নেত্রকোণা জেলা মোটর যান কর্মচারী ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দুয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) নেত্রকোণা মোটর যান কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৯৩ জন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে বিজয়ীরা হলেন—

• সভাপতি পদে মোঃ এহতেশামুল হক শাহীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

• কার্যকরী সভাপতি পদে মোঃ রিপন মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

• সহ-সভাপতি পদে মোঃ হোসেন মিয়া • সাধারণ সম্পাদক পদে মোঃ মোতাসিম বিল্লাহ • যুগ্ম সম্পাদক পদে মোঃ শাহীন খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) • সহ-সম্পাদক পদে মোঃ সোহেল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

• সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম খান • প্রচার সম্পাদক পদে মোঃ আকাশ মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) • কোষাধ্যক্ষ পদে মোঃ সিরাজ মিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) • দপ্তর সম্পাদক পদে মোঃ রায়হান উদ্দিন খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

এছাড়াও অন্যান্য পদেও নির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নবনির্বাচিত নেতারা মোটর যান শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, প্রার্থী, ভোটার ও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ