শিরোনাম
জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন

স্টাফ রিপোর্টার / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

143

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে নানা আলোচন

 

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীঃ নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের সাবেক মহিলা সদস্য সেলিনা বেগমকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে তিনি এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করতেন। এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ একাধিক অনলাইন ও স্থানীয় পত্রিকায় নানা প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিভিন্ন অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ উঠে আসছে। যদিও এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো আদালতের চূড়ান্ত রায় বা প্রশাসনিকভাবে আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে বক্তব্য নিতে গেলে সেলিনা বেগম গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের যা মনে চায় লিখুন, লিখে কিছুই করতে পারবেন না।” একই সঙ্গে তিনি নরসিংদীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের বিষয়ও উল্লেখ করেন বলে প্রতিনিধিকে জানান স্থানীয়রা।

তবে সচেতন মহল বলছেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা এবং গণমাধ্যমের প্রশ্নের শালীন ও দায়িত্বশীল জবাব দেওয়া। গণমাধ্যমকে হেয়প্রতিপন্ন করে কোনো মন্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে বলেও তারা মনে করেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, শিলমান্দী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ