শিরোনাম
ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে প্রবীণ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক  ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে বানিয়াচংয়ে আটক ৩, গণপিটুনিতে আহত, সিলেটের নবাগত জেলা প্রশাসক কে দেশ যুব সংগঠন সিলেটে ফুলেল শুভেচ্ছ রাজনগরে জমি দখলচেষ্টা ও মিথ্যা মামলার অভিযোগ সাবেক বিজিবি সদস্যের নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আহমদ   জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৩৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

45

ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার

 

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনী এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ‘ভোলাহাট রিক’ নামক একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ভিকটিম শিশুটি ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামের মো. জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা বেগম দম্পতির মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম শিশুটি তার নিজ বাড়ীতে একা ছিল। এই সুযোগে এনজিওর কিস্তির টাকা তুলতে গিয়ে মাঠ কর্মী রাকিবুল ইসলাম বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন।

ঘটনার পর পুলিশ দ্রুত ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ