শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

195

উপশিরোনাম:গণমাধ্যমের স্বাধীনতা ও জনকল্যাণে একযোগে কাজের প্রত্যয়

 

জাহাঙ্গীর আলম  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। রবিবার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের।

 

সাক্ষাৎকালে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীলতার সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

 

তিনি আরও বলেন, “সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরুক। জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা করা হবে।”

 

সভাপতির বক্তব্যে এনামুল হক আরিফ বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব একটি সরকারি নিবন্ধিত সংগঠন। আমাদের সাংবাদিকরা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার। স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত হলে সমাজ থেকে মাদক, চুরি ও ভূমিদস্যুতা অনেকাংশে কমে আসবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক কাজী আরিফ, সদস্য আলমগীর, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সহ-সভাপতি আমানত উল্লাহ খান, রুমান খান, প্রচার সম্পাদক জুনায়েদ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান রহমান, বিজয়নগর উপজেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রানা, আখাউড়া উপজেলার সভাপতি হুমায়ুন কবির, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, সরাইল উপজেলার সভাপতি তানভীর আহমেদ, নবীনগর উপজেলার সভাপতি সাংবাদিক সুমনসহ বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।

 

সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা, দুর্নীতি প্রতিরোধ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়। শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ