শিরোনাম
উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী   ভবানীপুরে নোমিনেশনে জনজোয়ার -অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শোতে। প্রশাসনের সাথে বৈঠকে সিলেটে জ্বালানি সংকট নিরসন ::জন ভোগান্তি নিয়ে নানা প্রশ্ন!  গোলাপগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান  জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি পাঁচবিবির দৃষ্টিনন্দন ঈদগাঁ দেখে মুগ্ধ সবাই স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ    সিলেট থেকে ছেড়ে গেছে কালনী এক্সপ্রেস ।। মনতলা দুর্ঘটনাস্থলে কাজ চলছে লাইন ক্লিয়ারে  গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ সিলেটের দক্ষিণ সুরমায় নজরুল-বাচন-কাশেম-জামাল-লাকসামী ফারুকের বেসামাল জুয়ার রাজ্যে নীরব পুলিশ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ

স্টাফ রিপোর্টার / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ

 

সাহাদাত হোসেন কামাল :: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃজিন্নুর আহমদ চৌধুরী।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদারের সভাপতিত্বে ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ জিন্নুর আহমদ চৌধুরীর সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সম্মাননা অর্জনের মাধ্যমে গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে তাদের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ