গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ
সাহাদাত হোসেন কামাল :: সিলেটের গোলাপগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের হাত থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোঃজিন্নুর আহমদ চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদারের সভাপতিত্বে ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মোঃ জিন্নুর আহমদ চৌধুরীর সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সম্মাননা অর্জনের মাধ্যমে গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে তাদের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি পেল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin