শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ   

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

58

স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ   

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া::: হবিগঞ্জের মাধবপুরের মনতলায় জ্বালানি তেলের ওয়াগন এর ৫টি বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে শুরু হওয়া উদ্ধারকার সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩ টা ৪০ মিনিটে স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। তবে আজ বিকেলে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছাড়বে রাত সাড়ে আটটায় বলে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের মাস্টার  আবু বকর রাসেল। 

 

তাছাড়া মন তোলার রেলওয়ের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের ট্রেন যাত্রী হয়রানির শিকার হওয়ায়  সিলেটের জন্য আগামীকাল থাকবে একটি স্পেশাল ট্রেন । ট্রেনটি রাত আটটায় ছেড়ে যাবে সিলেট রেলওয়ে স্টেশন থেকে। যাত্রীরা অনলাইনে টিকিট করতে পারবেন যে কোন স্টেশন এলাকা থেকে বলেও জানিয়েছেন তিনি

 

এদিকে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার পর লুটপাটের আশঙ্কায় ঘটনাস্থলে বিজিবি মোতায়েন রয়েছে। বুধবার রাত প্রায় ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনায় পড়ে ৫টি বগি লাইনচ্যুত হয়। একাধিক বগি পাশের জমি, সড়ক ও খালে ছিটকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা সেখানে উপস্থিত হয়।তবে তাদের উপস্থিতিতে বন্ধ হয় তেল লুট

 


এই ক্যাটাগরির আরো সংবাদ