শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার / ৩৭৭ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 

খুবি প্রতিনিধি::: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়।

 

পরীক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফল জানতে পারবেন।

 

মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ০১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ডিসিপ্লিনের পছন্দক্রম পূরণ না করলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। ডিসিপ্লিনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ০৮ জানুয়ারি ।

 

আগামী ১২ ও ১৩ জানুয়ারি (সকাল ৯.৩০ মিনিট থেকে বিকাল ৫টা) পর্যন্ত মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।

 

এদিকে ভর্তি পরীক্ষার প্রকাশের লক্ষ্যে আজ ২৯ ডিসেম্বর (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চারটি ইউনিটের ইউনিট প্রধানগণ নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। সভায় চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ভর্তি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এবং ১৯ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ