শিরোনাম
গোয়াইনঘাটে  বিচার চাইতে গিয়ে প্রাণ দিলেন বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় যাওয়াই হলো কাল গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

গোলাপগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

স্টাফ রিপোর্টার / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

94

গোলাপগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

 

সাহাদাত হোসেন কামাল  :: গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক অনুষ্ঠানে গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

 

কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভা উপস্থাপনা করেন সন্তান কমান্ডের সদস্য আলী হোসেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাৎ আনোয়ার।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি এবং এ ধরনের আয়োজন সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

 

প্রধান আলোচকের বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের এ ধরনের আয়োজন মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সুদৃঢ় করে।

 

সংবধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মুতলিব, শফিকুর রহমান, আব্দুল আহাদ, ফজলুল রহমান ও আব্দুল খালিক প্রমুখ। এছাড়া কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের সভাপতি খায়রুল ইসলাম শুয়েব এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

 

সভায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে “আজীবন সম্মানিত সদস্য” হিসেবে ঘোষণা করে সম্মাননা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধারা করতালি দিয়ে অভিনন্দন জানান।

 

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আনোয়ার শাহজাহানসহ উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

 


এই ক্যাটাগরির আরো সংবাদ