শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

প্রবাসী শিবির নেতা এমাদ উদ্দিন এর বাড়িতে বর্বরোচিত হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার / ৬১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

102

স্টাফ রিপোর্টারঃ
০৮ মার্চ ২০২৬ ইং রবিবার সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম টিকরপাড়া গ্রামে ৫ নং সিলাম ইউনিয়ন ছাত্র শিবির শাখার সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী এমাদ উদ্দিন এর বাড়িতে বর্বরোচিত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিক জহির উদ্দিনের মাধ্যমে জানা যায় যে, যুক্তরাজ্য প্রবাসী এমাদ উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামের ছাত্র সংঘটন ছাত্র শিবিরের স্থানীয় একজন গ্ররুত্বপূর্ণ নেতা ও আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক মামলার গ্রেফতার এড়িয়ে দীর্ঘ দিন যাবৎ যুক্তরাজ্যে অবস্থান করছেন।যুক্তরাজ্যে অবস্থান করার সুবাদে বিগত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হয়ে পোস্টাল ব্যালেট প্রচারনায় ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং জামায়াতের দলীয় ভোট সংগ্রহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাজ্যে জামায়াতের হয়ে প্রচারনায় অংশগ্রহণ ও ভোট সংগ্রহ করার বিষয়টি এলাকায় জানাজানি হলে নির্বাচনোত্তর সময় হইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সমমনা দলের স্থানীয় নেতা কর্মীরা তাহার প্রতি আক্রমণাত্মক হয়ে উঠেন।

পরবর্তীতে তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নানাভাবে হুমকি ধামকি প্রদানসহ প্রাণে হত্যার ভয়-ভীতি প্রদর্শন করিয়া আসিতেছে।এক পর্যায়ে ঘটনার দিন দুপুর অনুমান ০১:৪৫ ঘটিকার সময় ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে ৭০-৮০ জন নেতাকর্মী তার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে এবং রাজাকারের দোষরদের এলাকা ছাড়া করার স্লোগান দিয়ে বাড়িঘরে ভাংচুর শুরু করে। শোবার ঘরসহ বারান্দা ও বাড়ির গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এবং বসবাসের অযোগ্য করে ফেলে। চলে যাবার সময় বাড়ির মালিক জহির উদ্দিন কে এক মাসের মধ্যে ছাত্র শিবির নেতা এমাদ উদ্দিন কে তাদের নিকট হস্তান্তরের কথা বলে, অন্যথায় জহির উদ্দিন ও তার ছেলেকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে।বাড়ির অন্যান্য লোকজনদের নিয়ে জহির উদ্দিন বর্তমানে একই গ্রামে অবস্থিত আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন এবং উক্ত বর্বরোচিত হামলা নিয়ে এলাকাবাসি সহ স্থানীয় প্রশাসনের নিকট সুষ্টু ন্যায় বিচারের দাবী করেন ও আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রহিয়াছে মর্মে জানিয়েছেন।

উক্ত ঘটনা নিয়ে ৫ নং সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও গুরুত্বপূর্ণ নেতাদের সাথে যোগাযোগ করিলে তারা কোন মন্তব্য করেননি এবং বিষয়টি তাদের জানা নেই বলে জানান।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত জহির উদ্দিন কোনো অভিযোগ দায়ের করিলে সর্বোচ্চ আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ