শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে– নুরুজ্জামান মনি 

স্টাফ রিপোর্টার / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

10

সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে– নুরুজ্জামান মনি 

 

নিজস্ব প্রতিবেদক : সিলেটের শিক্ষার্থীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেধা, দক্ষতা ও কর্মপ্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- এমন মন্তব্য করেছেন বক্তারা।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার এক অভিজাত হোটেলে ইয়েস গ্রুপ-এর আয়োজনে এক আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রুপের কর্মকর্তাদের পাশাপাশি ব্যাংকার, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়েস গ্রুপের সিইও মো. নুরুজ্জামান মনি বলেন, “প্রবাসী অধ্যুষিত এই নগরী সিলেট বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। বিশেষ করে উচ্চশিক্ষার জন্য সিলেটের শিক্ষার্থীরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছেন। তারা বিদেশে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

 

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা গেলে সিলেটের তরুণরা বিশ্ব প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে ইয়েস গ্রুপ শিক্ষার্থীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকার মাহফুজুর রহমান এবং লেখক ও সাংবাদিক লোকমান আহমদ। বক্তারা বলেন, ইয়েস গ্রুপ সিলেটের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় গাইডলাইন প্রদান এবং ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক ও উন্নয়নমূলক কার্যক্রম প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আইডিপি সিলেটের টেস্ট সুপারভাইজার মাহফুজ ইসলাম, টুফেল আইবিটি সিলেট জোনের রিজিওনাল ম্যানেজার রামিসা, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সার্ভিসেস ম্যানেজার হুমায়ূন কবির, অ্যাকাউন্ট রিলেশনশিপ অফিসার মুহিবুর রহমানসহ

বিদেশে উচ্চ শিক্ষায় অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

 

অনুষ্ঠানে ইয়েস একাডেমি-এর সাফল্যের কথাও তুলে ধরা হয়। উল্লেখ্য, ইয়েস গ্রুপের সিস্টার কনসার্ন ইয়েস একাডেমি ইতোমধ্যে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক ‘টপ পারফর্মার অব সিলেট’ অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

ইফতার ও দোয়া মাহফিলে ইয়েস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ