শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সরকার চাইলে সব ধরণের সহায়তা করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

189

সরকার চাইলে সব ধরণের সহায়তা করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

 

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ : দেশ ও জনগণের কল্যাণে যদি সরকারি দল চায় জামায়াতে ইসলামী সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করবে। একথা জানালেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমির বলেন, অতীতে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু ভোট হয়নি। জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এবার জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশবাসী যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সে প্রত্যাশা পূরণে আমরা কাজ করবো। এ চলার পথে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। আমরা আপনাদের ছেড়ে কোথাও যাবো না, সুখে-দু:খে আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ্।

 

সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে এ আশা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামীকাল সংসদ সদস্যদের শপথ গ্রহণের থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হবে, এর মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি হবে। আমরা যদি দায়বদ্ধতার সাথে কাজ করি, চ্যালেঞ্জ যাই থাকুক আমরা আশা করি এটা উৎরাতে পারবো।

 

জুলাইকে ধারণ করে জামায়াত পথ চলবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, পুরো জাতি জুলাইয়ে সংগ্রাম করেছে, হাজার জীবন ও পঙ্গুত্বের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। কিন্তু আমরা যদি জুলাইকে ভুলে যাই, জুলাই বারবার ফিরে আসবে। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইতে মানুষ রক্ত দিয়েছে, সংসদে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোন ছাড় দেবো না আমরা।

 

সংসদে জনগণের কথা বলে গণতন্ত্রকে প্রাণবন্ত করার প্রত্যাশাও জানান ডা. শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এমপি, সাবেক এমপি আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাড. মোয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ এমপি, সাইফুল আলম খান মিলন এমপি, অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, মুফতি আমির হামজা এমপি, মাসুদ সাঈদী এমপিসহ জামায়াতের নব নির্বাচিত সংসদ সদস্যগণ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ