শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতার আহ্বান ইঊএনও অনীক চৌধুরী 

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

45

#মোগলাবাজারের যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা নিতে ইউএনও শিগগিরই বাজার পরিদর্শন৳#

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:জাতীয় সংসদের সিলেটের দক্ষিণ সুরমা -৩ আসনে আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সকলের সহযোগিতার আহ্বান জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমাদের সকলকে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। 

 

প্রশাসন ও আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সক্রিয়তার পাশাপাশি সচেতন সমাজসহ সাধারণ জনগণকেও এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।তিনি বলেন, সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলায় নির্বাচন নির্বিঘ্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরা’র আওতায় আনা হচ্ছে।

 

 

উপজেলার ১০টি বড় পরিসরের বাজার এলাকায় ইতোমধ্যেই সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। এ সংযোজন কাজ চলমান রয়েছে।  ২/৩ দিনের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হবে।  গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় ইউএনও সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ।

 

 

এ সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মোগলাবাজার থানা পুলিশের ওসি (তদন্ত) কাজী তোবারক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, দক্ষিণ সুরমা থানা ওসির পক্ষে প্রতিনিধি এসআই সাইফুল আবেদিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা রাণী দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, লালাবাজার ও জালালপুর ইউপি চেয়ারম্যানদ্বয়ের প্রতিনিধি, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন।

 

 

সভায় নগরির স্টেশন রোডের কতিপয় ব্যবসায়ী কর্তৃক ফুটপাত দখল এবং ভাসমান হকার কর্তৃক অপরিসর সড়কের অর্ধেক দখল করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির বিষয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

 

 

সভায় উপজেলা এলাকার বিভিন্ন পয়েন্টে হিজড়াদের অবাধ চাঁদাবাজি ও নানা রকমের দৌরাত্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাদের অনাকাঙ্খিত আচরণে সামাজিক শৃংখলার বিঘ্ন হচ্ছে বলে তুলে ধরা হয়। এ ব্যাপারে উভয় থানার পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে ইউএনও নির্দেশ দেন।

 

 

উপজেলার আওতাধীন মোগলাবাজারের যানজট নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের নিমিত্ব ইউএনও শিগগিরই বাজার এলাকা পরিদর্শনের আশ্বাস দেন। এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ