শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু

স্টাফ রিপোর্টার / ২৯৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

134

বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রচার শুরু

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল ও দলীয় প্রতীক ধানের শীষের সমর্থনে প্রচারপত্র নিয়ে ভোটারদের কাছে গিয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির সদস্য এবং বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি, আলহাজ্ব মো. খসরুল আলম।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে শ্রীপুর উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড সীমান্ত এলাকা চারাগাঁও থেকে প্রচার শুরু করে বাজার ও এলসি পয়েন্ট প্রদক্ষিণ করে শেষ করেন। এ সময়, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. খসরুল আলমের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

 

প্রচারণায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চারাগাঁও কয়লা আমদানি কারক সমিতির সভাপতি হাজী মো. আব্দুস সামাদ মুন্সি এবং অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও, ২নং ওয়ার্ডের বিএনপি এবং আরও অনেক নেতা-কর্মী প্রচারণায় যুক্ত ছিলেন।

 

 

আলহাজ্ব মো. খসরুল আলম প্রচারের সময় বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বলেন, ‘আমি সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে এসেছি। আপনারা ধানের শীষে ভোট দেবেন।’ এ সময় আলহাজ্ব খসরুল আলমের কথা শুনে ভোটাররাও সাড়া দিয়ে বলেন, তারা ধানের শীষে ভোট দেবেন।

 

পরিশেষে, আলহাজ্ব মো. খসরুল আলম সাধারণ ভোটারদের আহ্বান জানান কামরুজ্জামান কামরুলের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ