শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২০৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

14

সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ::

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এবং গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা আজ ২৫ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

 

গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসন্ন নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, আনসার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

মহড়া চলাকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে গণভোটের প্রচারণার পাশাপাশি সকল প্রার্থী ও ভোটারদের নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ