শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে এএসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

94

গোয়াইনঘাটে এএসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

 

স্টাফ রিপোর্টার ::

গোয়াইনঘাট থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোয়াইনঘাট থানার এএসআই মাঈন উদ্দিন। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের সহকারী বিট পুলিশের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

 

স্থানীয়দের অভিযোগ, দায়িত্বের সুযোগ নিয়ে এএসআই মাঈন উদ্দিন চোরাচালান এবং রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ করে দিচ্ছেন। এর বিনিময়ে তিনি লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ বালু উত্তোলন ও চোরাচালান চললেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে (এএসআই মাঈন উদ্দিন): জানান, “আমি এসব অভিযোগের বিষয়ে কিছুই জানি না। সবকিছু থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখেন। এএসআই মাঈন উদ্দিন এর সাথে মুঠোফোনের এসব কথোপকথনের কল রেকর্ড  সংবাদকর্মীর কাছে সংরক্ষিত আছে।

অভিযোগ অস্বীকার করলেও স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই না করা হলে পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অবৈধ চোরাচালান ও বালু লুটপাটের সঙ্গে পুলিশের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি এখন দেখার বিষয়, অভিযোগের বিষয়ে কত দ্রুত কার্যকর তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ