শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

পটুয়াখালীতে বিএনপির চার ইউনিটের কমিটি স্থিগত,নেতা-কর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

93

পটুয়াখালীতে বিএনপির চার ইউনিটের কমিটি স্থিগত,নেতা-কর্মীদের ক্ষোভ

 

মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টার::  এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পটুয়াখালী জেলা সদর,পৌরসভা ও দুই উপজেলা বিএনপির চারটি ইউনিট কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

 

গত বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী জেলা সদর, পৌরসভা মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা বিএনপি’র বিদ্যমান কমিটি স্থগিত থাকবে। নির্বাচনের মুখে কমিটি স্থগিতের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। তবে স্থগিত হওয়া কমিটির নেতাকর্মীরা প্রকাশ্যে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র একাধিক নেতাকর্মী অভিযোগ করে বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে জেলা বিএনপি’র একটি অংশের রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। স্থগিত হওয়া ইউনিট গুলোর অধিকাংশ নেতা-কর্মী জেলা বিএনপি’র ঘনিষ্ঠ। ফলে পুরানো সেই দ্বন্দ্বের জেরেই কমিটি স্থগিত করা হয়েছে। এতে বিএনপি’র প্রার্থীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও তাঁদের অভিযোগ। স্থগিত হওয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন,’সামনে জাতীয় নির্বাচন। এই সময়ে কমিটি স্থগিত হওয়া মানে নির্বাচনী মাঠে নেতা-কর্মীদের মনোবল দুর্বল করা। এর নেতিবাচক প্রভাব পড়বে’।

 

পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন বলেন, আমরা পটুয়াখালী-১আসনে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি। এমন সিদ্ধান্ত এই মুহূর্তে অপ্রত্যাশিত’। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান (টোটন) বলেন,’কমিটি স্থগিত হওয়ার আগে কেন্দ্র থেকে জেলা বিএনপিকে কিছুই জানানো হয়নি’।

 

জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু  সরকার (কুট্টি) বলেন,নির্বাচনের মুখে জেলা সদরসহ চারটি নির্বাচিত কমিটি স্থগিত হওয়া অপ্রত্যাশিত পটুয়াখালী-১আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচন ভালো করার জন্য দল যা মঙ্গলজনক মনে করেছে, সেটাই করেছে। এখানে পক্ষে- বিপক্ষে কোনো কথা নেই।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ