শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন  মুকতাবিস উন নূর সভাপতি, এম,এ, হান্নান সিনিয়র সহসভাপতি,  সিরাজ সাধারণ সম্পাদক  ফয়সাল আমিন কোষাধ্যক্ষ

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

98

সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন  মুকতাবিস উন নূর সভাপতি, এম,এ, হান্নান সিনিয়র সহসভাপতি,  সিরাজ সাধারণ সম্পাদক  ফয়সাল আমিন কোষাধ্যক্ষ

 

স্টাফ রিপোর্টার : সিলেটের পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন সিলেট প্রেসক্লাবের ভোটারদের প্রত্যক্ষ ভোটে ২০২৬ -২৭ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। 

 

সিলেট প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক অঙ্গনের একটি বৃহৎ অংশের দীর্ঘদিনের অভিভাবক দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস-উন-নূর। তিনি অবিভক্ত সিলেট প্রেসক্লাবে ৬ বার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকালে ক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ২০২৪-২০২৫ সেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, আবারো সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন৷ দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান। এছাড়া ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম।

কমিটির সহ-সাধারণ সম্পাদক দেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ক্রীড়া সম্পাদক ডেইলি স্টারের সিনিয়র ফটোজার্নালিস্ট শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নওরোজের সিলেট প্রতিনিধি মো. মুহিবুর রহমান।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বেতারের মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স ও মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি আব্দুল আউয়াল শিপার।

রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন ব্লাস্ট সিলেটের সাবেক সভাপতি মো. ইরফানুজ্জামান চৌধুরী অ্যাডভোকেট ও সনতু দাস অ্যাডভোকেট। নির্বাচনকে ঘিরে নগরের সুবিদবাজারস্থ ক্লাব ভবনে সদস্য ছাড়াও সিলেটের পেশাদার সাংবাদিকরা জড়ো হন।

সিলেট বুলেটিন পরিবারের অভিনন্দন : এদিকে সিলেট প্রেসক্লাবে নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরীর জিয়া,সম্পাদক ও প্রকাশক মো: নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক আইয়ুব আলী সহ বুলেটিন পরিবারের সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, কলাকৌশলী ও পরিবারের সদস্যবৃন্দ

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ