শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ইটভাটাকে জরিমানা।

স্টাফ রিপোর্টার / ১৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

83

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে ইটভাটাকে জরিমানা।

 

কামাল খান :: সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ ০১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা থেকে সন্ধ্যা ৮:০০টা পর্যন্ত পরিচালিত অভিযানে বাঘা এলাকায় অবস্থিত হার্ড সুপার ব্রিকস নামক একটি ইটভাটার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানে দেখা যায়, উক্ত ইটভাটাটি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অবৈধভাবে মাটি কর্তন করে তা ইট প্রস্তুতকরণে ব্যবহার করছিল।

অপরাধ উদঘাটনের পর অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ফয়সাল মাহমুদ ফুয়াদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), গোলাপগঞ্জ, সিলেট। অভিযানকালে গোলাপগঞ্জ মডেল থানার একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে।

পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ