শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার / ২০৫ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

79

মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে কামরুজ্জামান কামরুলের পক্ষে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি

 

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ–১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেলেও দলের ঘোষিত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কামরুজ্জামান কামরুল। দলীয় সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা দেন।

 

 

বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কার্যালয় থেকে কামরুজ্জামান কামরুলের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

 

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান কামরুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম, সমাজসেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, বুধবার দুপুরে সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তাঁর অনুসারীরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বলসহ নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনে অংশ নিতে চাই।

 

এই আসনের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আমি আপসহীন থাকব।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ অবহেলিত। আমি নির্বাচিত হলে তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশার সার্বিক উন্নয়নে কাজ করব এবং মানুষের পাশে থেকে রাজনীতি করব।”

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলীয় মনোনয়ন না পেলেও তৃণমূলের বড় একটি অংশ কামরুজ্জামান কামরুলের পাশে রয়েছে। আগামী দিনে মনোনয়নপত্র দাখিল ও নির্বাচনী প্রচারণায় ব্যাপক জনসমাগম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ