শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

‎গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার / ৩৬৬ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

37

‎গোয়াইনঘাটে পুসাগের মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:  সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট – ২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ‎পরীক্ষাটি সকাল ১১টায় আরম্ভ হয়ে বেলা ১২.৪৫ টায় সফল ভাবে শেষ হয়। পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফলিকের নেতৃত্বে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরিক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান (যুক্তরাষ্ট্র)। পরিচালনায় ছিলেন সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান,সাবেক নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ। এসময় পুসাগের আয়োজনে পরীক্ষা দিতে আসা প্রতিযোগী ও অভিভাবকগন সার্বিক ভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ‎‎বৃহত্তর গোয়াইনঘাট উপজেলা নিয়ে অনুষ্ঠিত পুসাগের এই মেধাবৃত্তি পরিক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়,সহকারী লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউট সিলেটের মো:আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক, পুসাগের উপদেষ্টাদের মধ্যে হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন,রুহুল আমিন মারুফ,গুলজার হোসেন, ফাহিম মোনায়েম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ