শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ছাতকের উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি 

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

97

ছাতকের উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি 

 

সেলিম মাহবুবঃ ছাতক উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামকে বদলি করা হয়েছে। গত ২৩ নভেম্বর এলজিইডির প্রধান কার্যালয় থেকে জারি করা এক আদেশে তাকে ছাতক উপজেলা থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

 

এলজিইডি’র প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) জোবেদ করিম স্বাক্ষরিত বদলীর এই অফিস আদেশকে (স্মারক নং ৪৬.১০৪৬৮) “জনস্বার্থে বদলি হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে থাকা ছাতক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিলো। তার এসব অনিয়মের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উপজেলার ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয় ।

বদলির বিষয়টি নিশ্চিত করে এল জি ই ডি সদর দপ্তরের (আগারগাঁও) সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ছাতকে তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই মো. রফিকুল ইসলাম-কে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে।

এদিকে আরেক দপ্তরাদেশে ছাতক উপজেলা প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে জগন্নাথপুরের সহকারী উপজেলা প্রকৌশলী (অ.দা) সোহরাব হোসেন-কে।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ