শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বারবার আটক, বারবার ছাড়া-সিলেটের পপি নিয়ে নতুন করে আলোচনায় নগরবাসী

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

74

বারবার আটক, বারবার ছাড়া-সিলেটের পপি নিয়ে নতুন করে আলোচনায় নগরবাসী

 

বিশেষ প্রতিবেদক:: সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চুরির অভিযোগে এক নারীকে আটক করার খবর প্রকাশের পর শহরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পপি আক্তার ওরফে পপি নামে পরিচিত ওই নারীকে ২২ নভেম্বর রাতে পপুলার হাসপাতাল এলাকায় চুরির সময় স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দেন।পরে পুলিশ তাকে মেট্রোপলিটন আইনে আদালতে প্রেরণ করে। আদালতে পৌঁছানোর পরই তিনি জামিন বা জরিমানার মাধ্যমে মুক্তি পান বলে জানা গেছে। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে-একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কিছুদিনের জন্য কারাগারে রাখার আইনি সুযোগ কি পুলিশের ছিল না?পুলিশের নথিতেও পপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য রয়েছে বলে জানা যায়। শহরের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের একাধিক ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ফলে বারবার আটক হওয়ার পরও দ্রুত বেরিয়ে আসতে পারায় নগরবাসীর মনে অসন্তোষ তৈরি হয়েছে।এদিকে, কয়েকজন স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী বা ‘ফেসবুক লাইভার’-ওই রাতে থানায় গিয়ে তার পক্ষে কথা বলেছেন বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের শৈথিল্য বা প্রভাবশালী ব্যক্তিদের তদবিরের কারণে অপরাধ দমনে বাধা তৈরি হচ্ছে কি না-এমন প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ